(গত দিনের পর)
মেয়েটি ভদ্রলোকটিকে বলল, কিছু মনে করবেন না জনাব। দাদিমা বুড়ো মানুষ। বুঝে উঠতে পারেনি।
লোকটি বলল, ওকে ওকে, আমি কিছু মনে করিনি। ধন্যবাদ, আসি।
কিন্তু লোকটি বেরিয়ে যেতে যেতে শুনতে পায়, কৃপণ বুড়ি আবার বলছে, আমার বাড়ি বন্দুক নিয়ে আসা! হাড়ে হাড়ে আমি বুঝিয়ে দেবো। এই দিলাম তোমায় ফুৎকারী এক ফুঁ!
বুড়ির পরের কথাগুলো লোকটি আসলে শুনতে পায়নি। তবে সে বুঝতে পেরেছিল, তার গায়ে কিসের যেন একটা ঝাপটা এসে লাগল।
পরের দিন থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। এমন অসুখ যে, সে আর বিছানা থেকে উঠতে পারছিল না। পরিশেষে পরীরানী এসে সারিয়ে তোলে তাকে। সেটা তো আমরা সবাই জানলাম।
ভদ্রলোকটিকে সারিয়ে তুলে পরীরানী ফিরে এলো তার ক্যারাগোনান দ্বীপের প্রাসাদে। সব কিছু সে বর্ণনা করল তার মেয়ে পরীকন্যার কাছে। (চলবে)