(গত দিনের পর)
যদি চাও তো আজ রাতে চলে এসো সাগর পাড়ের ছোট্ট টিলার জমিতে। সেখানে তুমি জানতে পারবে কিভাবে ওই জাদুকর ডাইনীকে শায়েস্তা করা যায়।
পরের দিন রাতে পরীরানী তার ছয় সহচরী নিয়ে চলে আসে তার সেই দেয়ালঘেরা পাহাড়ের কোলে। সাথে আনে, ‘শঙ্খচূড়ার খোলস দিয়ে তৈরি এক জাদুর জীয়নকাঠি, নীল কৌটায় ভরা পারফিউম, কাঁচা বাঁশের নির্মিত একটি লম্বা খুঁটি, একগাছি দড়ি ও একটি আরশি।’ প্রথমে পরীরা এসে সেখানে বাঁশের খুঁটিটি পুঁতে নেয়। তারপর দড়ি দিয়ে বাঁশের খুঁটির সাথে বাঁধে বড় এক আরশি। এবার ছয়জন পরী তাদের এক হাতে আতরদানি, অন্য হাতে ঠুঙরি বাজাতে বাজাতে ঘুরে ঘুরে নাচতে থাকে। পরীরা নাচছে আর গাইছে :
‘চার, পাঁচ, ছয়, মোরা চক্রাকারে ঘুরি;
মনের পাখায় ভর করে এই হাওয়ায় হাওয়ায় উড়ি।
নীল সাগরের জলের কোলে দোলাই মোদের মন,
জাগাই তার-ই জীয়নকাঠি অসুস্থ যে জন।’ (চলবে)
(গত দিনের পর)যদি চাও তো আজ রাতে চলে এসো সাগর পাড়ের ছোট্ট টিলার জমিতে। সেখানে তুমি জানতে পারবে কিভাবে ওই জাদুকর ডাইনীকে শায়েস্তা করা যায়।পরের...
