ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো ডোডোর কথা শুনে থাকবে। ডোডো কী? বিশেষ জাতের পাখি। বর্তমানে এটি বিলুপ্ত পাখি। এ পাখির বাসস্থান কোথায় ছিল? মরিশাস দ্বীপে। প্রায় ২৬০ বছর আগে এ পাখি বিলুপ্ত হয়। কেন? মানুষের নিষ্ঠুরতার কারণে। মরিশাসে অভিবাসী পর্তুগিজদের এ পাখি লুপ্ত হওয়ার জন্য দায়ী করা হয়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
- ইমরুল হাসান