ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো সাগরের ঢেউয়ের কথা শুনে থাকবে। কেউ কেউ হয়তো দেখেছ। সাগরে ঢেউ ওঠে কিভাবে? প্রধানত বাতাসের ধাক্কায়। ঝড়ের সময় ঢেউ ওঠে খুব উঁচু হয়ে। বাতাসের ধাক্কায় পানি সরে গেলে সেখানটায় কী হয়? নিচু হয়, আর তার পাশের পানি এসে পড়ে সেখানে। এরপর সেটাও হাওয়ার ধাক্কায় উঁচু হয়। এভাবে ঢেউ উঠতে-পড়তে থাকে। ঢেউ পানির তলায় প্রাণী ও গাছের অক্সিজেন জোগান দেয়। ঢেউয়ের ঝাপটায় বাতাসের অক্সিজেন পানির সাথে মিশে নেমে যায় সাগরের তলায়। এভাবে বাঁচে পানির জীব। এবার ছবি দেখো, ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
