ছোট্ট বন্ধুরা,
তোমরা তো জানোই, কাঁঠাল কাঁচা ও পাকা উভয় অবস্থায়ই খাওয়া যায়। এ ফলের কোনো অংশই ফেলনা নয়; সবকিছুই ব্যবহার করা যায়। বসন্ত থেকে গ্রীষ্মকাল পর্যন্ত কাঁচা কাঁঠাল ‘ইচোড়’ সবজি হিসেবে খাওয়া যায়। অনেকে এটি সাধারণ সবজি হিসেবেও ব্যবহার করে, নিরামিষ তরকারি হিসেবে খায়। কেউ বা কাঁচা কাঁঠাল রান্না করে চিংড়ি মাছ দিয়ে, অনেকে এর সাথে ব্যবহার করে গরুর গোশত।
পাকা ফল বেশ পুষ্টিকর। তবে এর গন্ধ তেমন আকর্ষণীয় নয়। অম্লযুক্ত সুমিষ্টি স্বাদ ও স্বল্পমূল্যের জন্য অনেক এ ফল খুব পছন্দ করেন। কাঁঠালের বীচি তরকারির সাথে রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, এমন কি পুড়িয়ে বাদামের মতোও খাওয়া যায়। পাকা ফলের কোষ বা রোয়া সাধারণত খাওয়া হয়। এবার ছবি দেখো।
