(গত দিনের পর)
ক্যাপ্টেন নাসোস জাহাজের ওপর তলায় তার কেবিন থেকে নিচে নেমে এলেন। জাহাজের ডেকে এসে থামলেন। পাটাতনে দাঁড়িয়ে দু’চোখ মেলে দিলেন পশ্চিমে। তিনি দেখলেন, সমুদ্র বড় শান্ত, বড় বিষাদময়। এই শান্ত নীল জল মনটাকে আরো শান্ত করে দেয়। নিজের সাথে কথা বলা যায়। বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো উপভোগ করা যায়। ক্যাপ্টেন নাসোস ডেকের পাটাতনে বসলেন। নিঃসঙ্গ, একা। হাতে তার অতি প্রিয় বেহালাখানি। এমন শান্ত মিষ্টি বিকেলে জাহাজের পাটাতনে বসে তিনি বেহালায় সুর তুললেন।
নাসোসের মনও আজ বিষাদময়। বেহালার তারে সেই বিষাদিত সুরটাই ঝঙ্কারিত হলো। সাগর, জাহাজ ও মনকে করুণ আবহে ভরিয়ে দিলো। নাসোস বাজাচ্ছেন। বেহালার তারের কম্পনে ধ্বনিত সুর নীল জলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।(চলবে)