(গত দিনের পর)

মনে হচ্ছে এই সুর যেন ধীরে ধীরে জাহাজের পাটাতন থেকে গড়িয়ে গড়িয়ে জলের কোলে গিয়ে পড়ছে। জলে মৃদু তরঙ্গ তুলে সেই সুর ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, দিগন্তে অথবা দিগন্তের ওপাড়ে। এক সময় বেহালার সুর জলের গা থেকে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। দিগন্তে বৈকালিক লালিমার দিকে, আরো উপরে মেঘের দেশে, চাঁদের দেশে। কী করুণ সুর আকাশকেও ভরিয়ে দিলো বেদনায়।
কে এই ক্যাপ্টেন নাসোস? এমন সুন্দর করে বেহালা বাজায়? যে সুর মিলিয়ে যায় জলের কোলে। যে সুব মিশে যায় আকাশে বাতাসে। মিলিয়ে যায় জ্যোৎ¯œাায়, কিংবা চাঁদের দেশে? কে? কে এই ক্যাপ্টেন নাসোস?
হ্যাঁ, ক্যাপ্টেন নাসোস এক ধনীর দুলাল। এই জাহাজের মালিক এবং ক্যাপ্টেন তিনি। নামকরা সওদাগর। (চলবে)