সত্তর.
অনিক ঘাপটি মেরে শুয়ে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঘুম এমন একটা জিনিস যা জোর করে নিয়ে আসা যাওয়া। অনিকের যখন মনে হলো অনেকক্ষণ ধরেই সে ঘুমানোর চেষ্টা চালিয়ে গেছে তখন মোবাইলের ঘড়িতে দেখল মাত্র মিনিট বিশেক পার হয়েছে। সে ঘুমানোর চেষ্টার হাল ছেড়ে দিল। মোবাইল সর্বশেষ যেটুকু চার্জ আছে সেটুকুতেই সে হলোগ্রাফিক যন্ত্রটার পিডিএফ আবার পড়ে দেখতে লাগল। নেট চালালে চার্জ অতি দ্রুত শেষ হয়। পিডিএফে অতটা হবে না...
একটু বোধ হয় তন্দ্রাচ্ছন্নতা ঘুম ঘুম ভাব এসে গিয়েছিল। কিন্তু তলপেটে প্রস্রাবের বেগ চাপে সেই ভাবটাও ছুটে গেল। এখন মশারি থেকে নেমে এই অন্ধকারের মধ্যে বাথরুমে যেতে হবে। অন্য দিন সে ঘুমানোর আগেই বাথরুম থেকে আসে। আজ হযবরল অবস্থার কারণে যাওয়া হয়নি। অনিক মোবাইল অন করতে গিয়ে দেখলো ব্যাটারির চার্জ কমে একেবারে ডেড হয়ে পড়ে আছে। তখনই মশারি দিয়ে বাইরে তাকিয়ে তার মনে হলো রুমের মধ্যে কিছুটা আলোকিত হয়ে আছে। তার মানে ইলেকট্রিসিটি এসেছে এবং হলোগ্রাফিক যন্ত্রটা চালু হয়েছে। কারণ যে আলোটা আসছে তা মনে হচ্ছে হলোগ্রাফিকস যন্ত্রের সেই দুই হলোগ্রাফিক ইমেজ থেকেই। কিন্তু তখনই অনিকের মনে একটা খটকা লাগল, একেবারে বন্ধ হয়ে যন্ত্র নিজে নিজে চালু হয়ে হলোগ্রাফিক ইমেজ তৈরি করতে পারে? (চলবে)
সত্তর.অনিক ঘাপটি মেরে শুয়ে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঘুম এমন একটা জিনিস যা জোর করে নিয়ে আসা যাওয়া। অনিকের যখন মনে হলো অনেকক্ষণ ধরেই সে...
