(গত দিনের পর)

কিন্তু তারা কি জানে, মানুষের মন যত বড়, যত বিশাল- তার বুকে জমে থাকা কষ্টগুলোও তত বড়, তত বেদনার! নাসোসের এতো কষ্ট কেন? নাসোস অবশ্য জানেন তার কষ্টের কারণ সেই জলপরী। তার কষ্টের কারণ এই জাহাজের নাবিকেরা। মদ্যপ নাবিকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে তিনি এক জলপরীকে হারিয়েছেন। হারিয়েছেন তার সব সুখ।
তার নাবিকেরা ‘জারা’ নামের এক দ্বীপের অধিবাসী। ওই দ্বীপের মানুষেরা বড় অসভ্য, বড় উচ্ছৃঙ্খল, হিংস্র ও জ্ঞানশূন্য, অসার! দ্বেষ-বিদ্বেষ আর ভোগ-বিলাস ছাড়া তারা আর কিছুই বুঝে না। এমন এক অসভ্য নাবিক দল নিয়েই তার পথ চলা, সাগর পাড়ি দেয়া, দেশ থেকে দেশান্তর হওয়া। (চলবে)