(গত দিনের পর)
আজকের এই সমুদ্রযাত্রা যে তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে হিংস্র, সবচেয়ে আনন্দের, সবচেয়ে মধুর ও বেদনার, সেটাও কি তিনি জানতেন? আজকের এই বেদনা, আজকের এই ‘স্বপ্ন আর বাস্তবের’ মিলন তার জীবনের মোড় আরো ঘুরিয়ে দিলো। আরো বেদনাতুর করে তুলল।
কিন্তু তিনি তো উঁচু সম্ভ্রান্ত বংশের মানুষ। তার বাবাও ছিলেন ক্যাপ্টেন। সব প্রতিকূলতা কাটিয়ে ওঠার সাহস, সব বেদনাকে সহ্য করার মতো ধীশক্তি নাসোসের ধমনীতে বহমান।
নাসোস বেহালায় সুর তুলছেন। সুরে সুরে তিনি যেন নিজের মনের বেদনাকেই ছড়িয়ে দিচ্ছেন, আকাশে বাতাসে। হাতের ওই বেহালার ছরা নাসোসের মনের আকুতি যেন বুঝতে পারে। (চলবে)