বলছি জাম্বুরার কথা । এ ফলের অপর নাম বাতাবি লেবু। নিশ্চয়ই জানো, এটি কোন ধরনের ফল? লেবুজাতীয় ফল। এর গঠন কেমন? ছোট ফুটবলের মতো। গ্রামের অনেক ছেলেমেয়ে অবসরে জাম্বুরা দিয়ে ফুটবল খেলে। তোমরাও হয়তো খেলে থাকবে। জাম্বুরা কিন্তু বেশ উপকারী ফল। জ্বর হলে অনেক মা সন্তানদের এ ফল খাওয়ান। জাম্বুরাগাছ কত মিটার উঁচু হয় জানো? দশ থেকে বারো মিটার পর্যন্ত। মনে রেখো, লেবুজাতীয় ফলের মধ্যে জাম্বুরা সবচেয়ে বড়।
আর তোমরা তো জানোই জাম্বুরার ইংরেজি চঁসসবষড়.
জাম্বুরার স্বাদ সম্পর্কে তোমাদের ধারণা আছে, অভিজ্ঞতাও থাকতে পারে, কী বলো? তবু বলি এটি খেতে টক-মিষ্টি। তিতা স্বাদের জাম্বুরাও আছে। কাঁচা জাম্বুরার রঙ সবুজ। পাকলে হয় হলদেটে। পাকা ফলে বেশ রস থাকে। এ ফলের খোসা কেমন? বেশ পুরু। আমাদের দেশে সাধারণত কয় ধরনের শাঁসের জাম্বুরা পাওয়া যায়? দু’ধরনের। লাল ও হলদেটে সাদা। দুটোই খেতে বেশ। জাম্বুরার রস দিয়ে মোরব্বা তৈরি করা যায়। মোরব্বার ইংরেজি কী? জেলি (ঔবষষু)।
গ্রামের বন্ধুদের অনেকের বাড়িতেই নিশ্চয়ই জাম্বুরাগাছ আছে। যাদের বাড়িতে নেই তারা মা-বাবা বা মুরব্বিদের এ গাছের কলমের চারা লাগাতে বলতে পারো। কলমের গাছে তাড়াতাড়ি ফল ধরে।