ছোট্ট বন্ধুরা,

তোমরা হরিণ চেনো। বল্গাহরিণ চেনো কি? এটি কী? এটি একধরনের বড় আকারের হরিণ।
বল্গাহরিণ আর্টিক ও তুন্দ্রা অঞ্চলের স্তন্যপায়ী প্রাণী। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, পুরুষ ও স্ত্রী উভয়ের মাথায় শিং-শাখা রয়েছে। তার মানে একটি বল্গাহরিণের কয়েকটি শিং বা উপশিং রয়েছে।
প্রাচীনকাল থেকেই অনেক এলাকার মানুষ বল্গাহরিণ শিকার করে আসছে। অনেক জাতির খাদ্যের উৎস এটি। এবার ছবি দেখো এবং মজা করো।