বল্গাহরিণের গোশত খাওয়া হয় আর দুধ পান করা হয়। এক সময় অনেক জাতির প্রধান খাদ্য ছিল বল্গাহরিণের গোশত। এখনো অনেক জাতি এর গোশতের ওপর বিশেষভাবে নির্ভরশীল।
বল্গাহরিণের চামড়া দিয়ে তাঁবু, নৌকা ও পোশাক তৈরি করা হয়। এগুলো খুবই টেকসই।
পোষা প্রাণী হিসেবেও বল্গাহরিণের কদর আছে। এ হরিণ স্লেজগাড়ি টানে। এগুলোর কোনো চাকা থাকে না। এবার ছবি দেখো এবং মজা করো।
