(গত দিনের পর)

শুভ্র বসনে ঢাকা তার কোমল শরীর। একি পরী, নাকি অন্য কেউ? নাসোসের কাছে আরো মনে হলো, তার সামনে যে নারীটি দাঁড়িয়ে, তার উপরের অংশ এক সুন্দরী মানবীর অবয়ব, আর কোমর থেকে নিচের অংশ রূপালী মাছের অবয়ব, কোমল স্নিগ্ধ। নাসোস তো অবাক! তিনি কি আনন্দিত, নাকি বিষাদিত? এমন নারীকে কাছ থেকে দেখে একবার তিনি চিৎকার দিতে চাইলেন। কিন্তু পারলেন না। মনে মনে বললেন, এই কি সেই নারী, যে তাকে আরো একবার দেখা দিয়েছিল গ্রিসের সাগরকূলে! এই কি সেই জলপরী?
নাসোসের মনে পড়লো সেই সুখময় মুহূর্তটির কথা। ভূমধ্যসাগরের তীরে তিনি বসে ছিলেন একা। সে দিনও ছিল পূর্ণিমার রাত। (চলবে)