(গত দিনের পর)
সেই জলপরীই আবার এসেছে তার কাছে। তার বেহালার সুর শুনে নেমে এসেছে চাঁদের দেশ থেকে? জলপরীকে দেখে তিনি কি বেহালা বাজাতে ভুলে গেছেন? কিন্তু থেমে যায়নি বেহালার তারের কম্পন।
না, নাসোসের হাতের বেহালা এখনো সুর তুলছে। ধীর লয়ে। আরো করুণ, আরো বেদনার, আরো নিক্কন। জলপরীর মোহনীয় রূপ দেখে নাসোসের হাত যেন স্থবির। অবশ তার সারা শরীর। থেমে যেতে চাইছে সুর। কিন্তু না, এমন পরিপূর্ণ স্বপ্নিল আবহে বেহালার সুর থেমে যেতে পারে না। তার হৃদয় উজাড় করা সুর থেমে যাবার নয়। জলপরীর রূপের উদ্ভাসে আলোকিত জাহাজের পাটাতন। তার পরনের স্বচ্ছ কাপড়ের শুভ্রতায় টইটুম্বুর চারিদিক।
(চলবে)
(গত দিনের পর)সেই জলপরীই আবার এসেছে তার কাছে। তার বেহালার সুর শুনে নেমে এসেছে চাঁদের দেশ থেকে? জলপরীকে দেখে তিনি কি বেহালা বাজাতে ভুলে গেছেন?...
