(গত দিনের পর)
নাসোস অবাক বিস্ময়ে দেখছেন, কী এক অপরূপ সুন্দরী নারী। শুভ্র বসনে তাকে আরো সুন্দর লাগছে। চাঁদের জ্যোৎস্নায় অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে সে জাহাজের ডেকে। পরনে তার মিহি সূতায় বোনা শাড়ি। শাড়ির আঁচল বাতাসে মেলে হাওয়ায় ভাসছে। এমনি চপলা নারী, যেন মিলিয়ে যেতে পারে যে কোনো সময়, জ্যোৎস্নায়। নাসোসের বেহালার সুর শুনে নেমে এসেছে সে। চাঁদের দেশ থেকে? জলপরী কি চাঁদের দেশে থাকে? চাঁদে তো জল নেই! তাহলে কে এই নারী? নাকি অন্য কিছু। নাসোসের মনে ভয়, নাকি কৌতূহল, নাকি প্রেম? তিনি নিজেই বুঝতে পারছেন না।
তার মনের প্রশ্ন মনেই রয়ে যায়। মুগ্ধ চোখে, অবাক বিস্ময়। নাসোস তাকিয়ে রইল জলপরীর দিকে। (চলবে)
(গত দিনের পর)নাসোস অবাক বিস্ময়ে দেখছেন, কী এক অপরূপ সুন্দরী নারী। শুভ্র বসনে তাকে আরো সুন্দর লাগছে। চাঁদের জ্যোৎস্নায় অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে সে জাহাজের...
