ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের সবজি খেতে পছন্দ করো। ঝিঙাও হয়তো তোমাদের পছন্দের তালিকায় আছে। এটি গরম ও বর্ষাকালের সবজি হিসেবে পরিচিত। তবে এখন অন্য ঋতুতেও পাওয়া যায়। তোমরা হয়তো লক্ষ করে থাকবে ঝিঙার গায়ে দৈর্ঘ্য বরাবর খাঁজকাটা দাগ রয়েছে। এর গা কেমন? খসখসে।
সাধারণত দু’ধরনের ঝিঙা আছে- তেতো ও মিষ্টি।
ঝিঙাতে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান। এগুলোর মধ্যে আমিষ, ভিটামিন-এ, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন-সি ইত্যাদির কথা বলা যায়।
ঝিঙার কিছু ঔষধি গুণও রয়েছে। এর লতার শিকড় পাথুরি রোগ সারাতে সাহায্য করে। তেতো ঝিঙার কৃমি নাশ করার গুণ আছে। এটি পেট পরিষ্কার করে। বড় হয়ে তোমরা এ বিষয়ে আরো জানবে। এবার ছবি দেখো।