ছোট্ট বন্ধুরা,
বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থান মতিঝিল। এখানকার শাপলা চত্বর বিখ্যাত। একটি দর্শনীয় স্থান হিসেবেও এর পরিচিতি আছে। এখানে কয়েকটি রাস্তার সংযোগ স্থলে একটি বিশাল শাপলা ফুলের ভাস্কর্য রয়েছে। এ ভাস্কর্যের কারণেই চত্বরের নাম হয়েছে শাপলা চত্বর। ভাস্কর্যকে ঘিরে রয়েছে একটি সুন্দর ফোয়ারা। কাছেই রয়েছে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। এ ছাড়া রয়েছে অন্যান্য ভবন। শাপলা চত্বর থেকে পশ্চিম দিকের রাস্তায় এগিয়ে গেলে হাতের ডানে একটি সুউচ্চ ভবন চোখে পড়ে। এর উচ্চতা ৩৭ তলা।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।