(গত দিনের পর)

কিন্তু প্রথম পরীটির রূপ সৌন্দর্য অন্যদের হার মানায়। সব পরীদের ছাপিয়ে তার সৌন্দর্য প্রস্ফুটিত চারিদিক। পরীদের রূপে জাহাজের পাটাতন অপার্থিব সৌন্দর্যে উদ্ভাসিত এখন।
নাসোস দেখছেন, প্রথম পরীটি তার দু’হাত দু’পাশে প্রসারিত করল। অন্য পরীরা তার হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াল। নাসোসকে ঘিরে ধরল তারা চারিদিক থেকে। তারপর নাচতে লাগল বেহালার মৃদু ছন্দে। হাতে হাত ধরে, ঘুরে ঘুরে নাচছে তারা। নাসোসকে ঘিরে চক্রাকারে নাচছে। বেহালার সুরের সাথে তালমিলিয়ে নাচছে। সব পরীর পায়ে ঘুঙুর। বেহালার সুর, ঘুঙুরের রুনুঝুনা আর চাঁদের জ্যোৎস্না জাহাজের পাটাতনের স্বপ্নিল জগতকে আরো স্বপ্নিল করে তুলল। (চলবে)