(গত দিনের পর)
এমন মোহনীয়, এমন সুন্দর শান্ত নীল জলে ভাসমান জাহাজের ডেকে জলপরীদের নৃত্য জাহাজের উপরের কেবিনের নাবিকদের নজরে এলো না। অন্য নাবিকরা তাদের মতো করে পানশালায় মত্ত। নাসোসের কানে উপরের নাবিকদের হৈ হুল্লোড় ও মিহি শব্দ হালকা ভেসে আসছে শুধু। কিন্তু নাবিকদের কানে বেহালার সুর, কিংবা পরীদের পায়ের ঘুঙুরের ছন্দ কিছুই যাচ্ছে না।
ছন্দময় মোহনীয় ভঙ্গিতে পরীরা নাসোসের চার পাশে ঘুরে ঘুরে নাচছে। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। নাসোস এবার তার বেহালার সুর আরো তীক্ষ, আরো দ্রুত লয়ে নিয়ে এলো। সেই সাথে পরীদের নাচের গতিও বেড়ে গেল। পরীরাও যেন ভুলে গেল সব। (চলবে)
