(গত দিনের পর)
এমন সুন্দর সন্ধ্যায় নাচ ও বেহালার ধ্বনি সবাইকে ভুলিয়ে দিলো, রাঙিয়ে দিলো। কী এক অব্যক্ত উন্মাদনায় পেয়ে বসেছে সবাইকে। তাই, নাচের বন্যতালে উন্মাদনা ছড়িয়ে পড়ছে জাহাজের পাটাতনে।
এমন নাচ, বেহালার এমন সুর জলপরীদেরকেও ভুলিয়ে দিচ্ছে সব। তারা ভুলে যাচ্ছে, কোথায় এসেছে তারা। কোথায় নাচছে। তাই চক্রাকারে নাচের বৃত্তটা নাসোসের আরো কাছে চলে এসেছে। নাসোসকে ঘিরে ধরে নাচছে পরীরা। এমন সময় কী এক অদ্ভুত খেয়াল চেপে বসে নাসোসের মনে। তিনি বেহালার ছর ছেড়ে তার ডান হাত বাড়িয়ে দিলেন সামনে। খপ করে তিনি ধরে ফেললেন প্রথম অবতরণ করা জলপরীর মাথার সোনালি চুলের গোছা। (চলবে)
(গত দিনের পর)এমন সুন্দর সন্ধ্যায় নাচ ও বেহালার ধ্বনি সবাইকে ভুলিয়ে দিলো, রাঙিয়ে দিলো। কী এক অব্যক্ত উন্মাদনায় পেয়ে বসেছে সবাইকে। তাই, নাচের বন্যতালে উন্মাদনা...
