(গত দিনের পর)
পরী থেকে সে হয়ে গেল মানবী। আর কোনো উপায় নেই। নাসোস তাকে স্বেচ্ছায় ছেড়ে না দিলে মর্ত জাতির হাত থেকে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না। তাই, নাসোসের সামনে ঘুরে দাঁড়িয়ে জলপরী নতজানু হলো। সোনালি চুলের মুষ্টি এখনো নাসোসের হাতের মুঠোয় ধরা, দাঁড়িয়ে তিনি। পরীটি এবার করজোড়ে করুণ মিনতি জানায়। বলে ‘আমাকে ছেড়ে দাও, দয়া করো হে মানব যুবক। আমাকে ছেড়ে দাও। দয়া করো।’
কিন্তু নাসোস তার চুলের মুঠি আরো শক্ত করে ধরলেন। যেন কোনোকালেই তাকে ছেড়ে দেবেন না তিনি। অসহায় তাকিয়ে রইল জলপরী নাসোসের দিকে। নাসোসও তাকিয়ে রইলেন জলপরীর দিকে। এত সুন্দর সে! এত সুন্দর চোখ, ললাট, অধর। যেমনটি তিনি ভেবেছিলেন, এই পরীটি তার চেয়েও সুন্দর। (চলবে)
(গত দিনের পর)পরী থেকে সে হয়ে গেল মানবী। আর কোনো উপায় নেই। নাসোস তাকে স্বেচ্ছায় ছেড়ে না দিলে মর্ত জাতির হাত থেকে সে নিজেকে ছাড়িয়ে...
