(গত দিনের পর)
পৃথিবীর কারো সাথেই যেন তুলনীয় নয়। অপরূপা, বিস্ময়কর রমণী সে।
বুকের ভিতর থেকে গহিন উচ্ছ্বাস ঘিরে ধরল নাসোসকে। আর তখনই উপরের কেবিন থেকে ভেসে এলো নাবিকদের কর্কশ শব্দগুলো। নাবিকেরা পানশালা থেকে বেরিয়ে এসেছে। জাহাজের ডেকের দিকে তাকিয়ে আছে তারা। অবাক দৃষ্টিতে তারা দেখছে জাহাজের পাটাতনের সুন্দরীকে।
এর পরই শুরু হলো চিৎকার। উপর থেকে নাবিকদের চিৎকার! কে? কে ওই সুন্দরী? আমাদের ক্যাপ্টেন তাকে কোথায় পেলেন? এই জাহাজেই কি ছিল মেয়েটি? তাকে গোপন করে রেখেছিলেন নাসোস? এমনটাই বুঝেছে নাবিকেরা। তারা আরো কর্কশ চিৎকার করে বলছে- ধর, ধর মেয়েটিকে। নিয়ে আয় তাকে আমাদের মাঝে। তাকে আমাদেরও চাই। (চলবে)