(গত দিনের পর)
নাসোস! আমার নাম ধরে ডাকল সে? কিভাবে জানল সে আমার নাম?। অবাক হওয়ার চেয়েও বেশি অবাক হলেন তিনি। একবার তিনি উপরের দিকে তাকান। একবার পরীর দিকে। নাসোস দেখেন নাবিকেরা ছুটে আসছে দ্রুত, এই দিকেই। তারা তো মেয়েটিকে ধরে নিয়ে যাবে, কেড়ে নিয়ে যাবে!
নাসোস আরেকবার জলপরীর দিকে তাকায়। জলপরীর চোখে অনুনয়ের মিনতি। করুণ আবেদন। কী করবেন তিনি এখন? এই পরী মেয়েটিকে ছেড়ে দিলে আর তাকে ফিরে পাবেন না তিনি, কোনো দিনই।
জলপরীকে ধরে রেখেই নাসোস এবার নাবিকদের দিকে চিৎকার ছুড়ে দিলেন। ‘খবরদার, আর এক পা-ও এগুবে না এদিকে। আমি তোমাদের ক্যাপ্টেন। আমার কথা মানতে হবে। আর এগুবে না তোমরা। যদি এদিকে আসো, রক্ষে নেই তোমাদের কারোর।’ (চলবে)
(গত দিনের পর)নাসোস! আমার নাম ধরে ডাকল সে? কিভাবে জানল সে আমার নাম?। অবাক হওয়ার চেয়েও বেশি অবাক হলেন তিনি। একবার তিনি উপরের দিকে তাকান।...
