ছোট্ট বন্ধুরা,
বলতে পারো জাফরান কী? পুষ্পবিশেষের কেশর; একধরনের ফুলের কেশর। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন কোনো খাবার সুস্বাদু করতে মসলা হিসেবে। তার মানে তোমরা জাফরানকে মসলাও বলতে পারো। বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতেও এর ব্যবহার রয়েছে। কয়েক ধরনের জাফরান রয়েছে। বড় হয়ে তোমরা এ বিষয়ে জানতে পারবে। এবার ছবি দেখো।
