(গত দিনের পর)
নাবিকদের এমন কথায় আরো হতবাক হলেন নাসোস। তিনি স্থির দাঁড়িয়ে রইলেন ডেকের মাঝখানে। জলপরীর চুলের মুঠি এখনো তার হাত ধরা। অসহায় চোখ মেলে আছে জলপরী। নাসোস আবার চিৎকার দিলেন, ‘খবরদার! আমি তোমাদের ক্যাপ্টেন। আমার আদেশ শুনতে হবে তোমাদের।’
কিন্তু না, নাবিকরা তার কথা শুনছে না। তারা আরো হিংস্র হয়ে হায়েনার মতো ছুটে আসছে ডেকের পাটাতনের দিকে। তিনি একা হলে এই হট্টগোলে তীব্রভাবে রুখে দাঁড়াতেন। কিন্তু সাথে যে অসহায় এক নারী জলপরী। তাকে কিভাবে বাঁচাবেন তিনি হিংস্র্র নাবিকদের হাত থেকে?
ততক্ষণে নাবিকেরা দৌড়ে নেমে এসেছে জাহাজের পাটাতনে। তাদের কারো হাতে ধাঁরারো ছুরি, কারো হাতে বোতল। (চলবে)
