(গত দিনের পর)
আমরা আগে জাহাজকে গন্তব্যে নিয়ে নিই। দেশে আইন আছে, বিচার আছে। ক্যাপ্টেনকে আমরা সেখানেই বিচার করব।
তাকে লক্ষ্য করে প্রতিপক্ষ আরেক নাবিক বলে, এই তুমি থামো, প্রতারক, চামচে। কে তোমাকে ক্যাপ্টেনের পক্ষ নিতে বলেছে? এ কথা বলেই সে বোতল দিয়ে আঘাত হানে সেই বয়স্ক নাবিকের মাথায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বোতলটি। ছড়িয়ে ছিটিয়ে যায় ভাঙা ভাঙা কাচের টুকরো। এর পরই শুরু হয় নাবিকদের মধ্যে মারামারি। দুই পক্ষ উন্মাদের মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
দুই দলে বিভক্ত নাবিকেরা হাঙ্গামায় জড়িয়ে যায় নিজেরাই। কেউ নেয় উন্মাদ নাবিকদের পক্ষ, কেউ নেয় ক্যাপ্টেনের পক্ষ। বোতল আর হাতের ছুরি- এ দুটো অস্ত্রের খেলা চলল কিছুক্ষণ। (চলবে)
