(গত দিনের পর)
এক দল আরেক দলের ওপর অস্ত্রের খেলা চালানো। রক্তে মাখামাখি হয়ে গেল জাহাজের পাটাতন। বেশিক্ষণ চলেনি তাদের খুনোখুনির কর্মযজ্ঞ। ইতোমধ্যে জাহাজের নাবিকদের অর্ধেকই নিহত কিংবা আহত হয়ে পাটাতনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কেউ লাশ হয়ে, কেউ আহত, কেউবা অচেতন হয়ে।
নাসোস এখনো ধরে রেখেছেন জলপরীর চুলের মুঠি। তাকে তিনি কিছুতেই যেতে দেবেন না। জলপরীও অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে মর্তলোকের মানুষের কীর্তিকলাপ, মারামারি ও খুনাখুনির দৃশ্য। এসব দেখে হতবিহবল, বাকরুদ্ধ জলপরীও।
ঠিক তখন নাসোস দেখতে পেলেন দু’জন নাবিক অস্ত্র হাতে তার দিকে এগিয়ে আসছে। তারা মেয়েটিকে নাসোসের হাত থেকে কেড়ে নিতে আসছে। তাদের একজন হাত বাড়িয়ে দেয় জলপরীর দিকে। (চলবে)
(গত দিনের পর)এক দল আরেক দলের ওপর অস্ত্রের খেলা চালানো। রক্তে মাখামাখি হয়ে গেল জাহাজের পাটাতন। বেশিক্ষণ চলেনি তাদের খুনোখুনির কর্মযজ্ঞ। ইতোমধ্যে জাহাজের নাবিকদের অর্ধেকই...
