সেপ্টেম্বর-১৮
- ১৮১০ : স্পেনীয় শাসন থেকে মুক্তি লাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।
- ১৮৩৮ : ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভের জন্ম।
- ১৮৫১ : ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- ১৮৯৯ : চিন্তাবিদ ও সমাজসেবী রাজনারায়ণ বসুর মৃত্যু।
- ১৯০৬ : ভয়াবহ টাইফুনে হংকংয়ের ১০ হাজার লোক নিহত হয়।
- ১৯২৪ : হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।
- ১৯৩০ : বিপ্লবী দীনেশ মজুমদার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।