(গত দিনের পর)
জলপরী দেখে, তার প্রিয় নাবিক তাকেই অনুসরণ করে চলে এসেছে জলের এতটা গহিনে। জলপরী ভাবছে, এই মনুষ্য যুবকটি মারা যাবেন! শ্বাস রোধ হয়ে মরে যাবেন তিনি। না, তাকে মরতে দেবো না। তাকে জলের আর গভীরে আসতে দেবো না। তাই, জলপরী ইউটার্ন নিয়ে পেছন ফিরে সাঁতরিয়ে ছুটে আসে নাসোসের কাছে। নাসোসের একটি হাত ধরে ফেলে সে। আর তখনই জলের ভেতরে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে যায় নাসোসের। জলপরীর স্পর্শে প্রাণ ফিরে পান তিনি। জলের তলে শ্বাস-প্রশ্বাস নিতে আর কষ্ট হচ্ছে না তার। জলপরীর হাতের ছোঁয়ায় তিনিও কি জলমানব হয়ে গেলেন?
এদিকে নাসোসের হাত ধরে জলপরী জলের আর গহিনে গেল না। সে নাসোসকে নিয়ে জলের গহিন তল থেকে সাগরপৃষ্ঠে ভেসে ওঠে। (চলবে)
(গত দিনের পর)জলপরী দেখে, তার প্রিয় নাবিক তাকেই অনুসরণ করে চলে এসেছে জলের এতটা গহিনে। জলপরী ভাবছে, এই মনুষ্য যুবকটি মারা যাবেন! শ্বাস রোধ হয়ে...
