(গত দিনের পর)
নাসোসকে নিয়ে সাঁতরিয়ে সে জাহাজের কাছে চলে যায়। যেখানে জাহাজের নোঙর ফেলা হয়েছে, সেখানে নিয়ে যায় নাসোসকে। নোঙরের শিকল নাসোসের হাতে ধরিয়ে দিয়ে সে নাসোসকে ছেড়ে দেয়। তারপর হাত নেড়ে বলে, ‘বিদায় বন্ধু, বিদায়। আর দেখা হবে না আমাদের। এরপর সে ডুব দিয়ে চলে যায় সাগরের গহিনে। এবার সে একা, বড় একা। জলপরী পেছনে ফেলে যায় নাসোস নামের এক মানব স্মৃতিকে।
নাসোস নোঙরের শিকল ধরে জলের উপর ভেসে রইলো কিছুক্ষণ। যেদিকে জলপরী চলে গেল, সেই দিকেই তাকিয়ে রইল। চারিদিকে শুধু সুনীল জলরাশি। কোনো জলপরীকে তিনি আর দেখতে পেলেন না। অনেকক্ষণ, অনেকক্ষণ ভেসে রইলেন তিনি নোঙরের শিকল ধরে। তার পর ভাবলেন, না আর তারে পাওয়া যাবে না। যে হারিয়ে যাবার, সে তো হারিয়েই যায়। (চলবে)