(গত দিনের পর)
জলের মাছ তাকে ভালোবেসে তারই চুলে যে গেঁথে আছে, কী করে বুঝবে সে?
স্নান শেষে হিনা ডাঙ্গায় ওঠে আসে। তার চুল থেকে তখন খসে পড়ে বাইন মাছটি। মাটিতে পড়েই সে মনুষ্য রূপ নেয়। এক সুদর্শন যুবক হয়ে যায় হিনার সামনে। দু’হাত জোড় করে সে হিনাকে বলে, ‘হিনা, ওগো রূপসী মেয়ে। তোমার রূপে আমি বিমোহিত। আমি এই সাগরজলের ‘বাইন কুমার’। আমার চোখে চোখ রাখো। প্রীতির দৃষ্টি মেলে একবার তাকাও। ধরো আমার এই হাতখানি।’ বাইন কুমার হাত বাড়িয়ে দেয় হিনার দিকে।
এমন অপ্রত্যাশিত ঘটনায় হিনা প্রথমে অবাক হয়। নিজেকে সামলে নিতে কিছুটা সময় লাগে তার। তারপর বলে, ‘কী অদ্ভুত আবদার তোমার! তুমি সাগরজলের জীব, বাইন মাছ। তোমার সাথে আমার প্রেম? বাইন মাছের সাথে এক দ্বীপ কুমারীর প্রেম? হাসালে তুমি। যাও, সরে দাঁড়াও। যেতে দাও আমাকে। আমি বাড়ি যাবো।’ (চলবে)