(গত দিনের পর)

এ কথা বলেই হিনা দ্রুত পায়ে বাড়ি চলে যায়। এদিকে প্রেম প্রত্যাখ্যাত হয়ে বাইন কুমার চিৎকার দিয়ে বলে, ‘আবার তুমি সাগর জলে নেমে দেখো। তোমাকে আর ডাঙায় উঠতে দেবো না আমি। হ্যাঁ, বলে দিচ্ছি।’ পেছন থেকে বাইন কুমারের কথাগুলো হিনার কানে এসে লাগে। সে ভয় পায়। বাইন কুমার বলছে, ‘আবার তুমি সাগর জলে নেমে দেখো। তোমাকে আর ডাঙায় উঠতে দেবো না আমি। নীল জলের কোলে রেখে দেবো তোমায়। না হয় আমিই সাগর তীরে দাঁড়িয়ে রবো তোমার জন্য চিরকাল।’
সেই দিন থেকে ঘুম নেই হিনার। সাগরের এক বাইন মাছ। সে কিনা ভালোবেসে ফেলেছে তাকে! কী অবাক করা কথা!
একদিন যায়, দুই দিন যায়। হিনা আর সাগর পাড়ে আসে না। গ্রীষ্মের উত্তপ্ত দিনগুলোতে সে আর সখীদের সাথে নীল জলে সাঁতার কাটে না। তার সখিরা সবাই সাগরে নাইতে যায়, সাঁতার কাটে। কিন্তু হিনা যায় না। (চলবে)