ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন প্রাণীর সাথে পরিচিত। ম্যানাটির কথাও হয়তো শুনে থাকবে। এটি একটি স্তন্যপায়ী প্রাণী। তবে এর বাস পানিতে। ম্যানাটির মাথা অনেকটা মানুষের মাথার মতো গোল। জানো, দুধ খাওয়ার সময় ম্যানাটি এর বাচ্চাকে মানুষের বাচ্চার মতোই কোলে নেয়? এ প্রাণীর চিৎকার শুনে মানুষের চেঁচানি বলে ভুল হতে পারে। ম্যানাটির নিচের দিকটা মাছের মতো আর উপরের দিকটা কিছুটা পরীর মতো। এবার ছবি দেখো।
- ইমরুল হাসান