ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই পাসপোর্ট সম্পর্কে শুনে থাকবে। কেউ কেউ হয়তো এ বিষয়ে বেশ ভালো জানো। বিদেশযাত্রায় ইচ্ছুক ব্যক্তিকে কোনো দেশের সরকার যে সরকারি অনুমতিপত্র দেয় তাকে বলে পাসপোর্ট। মনে করো, তুমি বিদেশে যেতে চাও। এ জন্য সরকারের নির্দিষ্ট বিভাগে আবেদন করেছ। সরকার তোমাকে যে অনুমতিপত্র দেবে সেটিই হচ্ছে পাসপোর্ট।