(গত দিনের পর)
একদিন বিকেল বেলা। নিজের পড়ার টেবিলে বসে বসে পিন্টি ভাবছে- আগামীকালের ক্লাসে ম্যাডাম যে ছবি এঁকে নিয়ে যেতে বলেছে! উঁহ, কী যে ঝামেলার কাজ! ওসব ছাইপাশ আঁকতে কেন যে দেয় ম্যাডাম। বুঝি নে, আঁকতে বসলেই মেজাজ বিগড়ে যায় আমার। আর পারি নে। কেন যে ম্যাডাম ছবি আঁকতে দেয়। একটা ক্যামেরা কিনে নিলেই তো পারে। ক্যামেরার এক একটা ক্লিকে কতো সুন্দর সুন্দর ছবি চলে আসে। শুধু শুধু খাতা পেন্সিল নিয়ে আঁকতে হবে কেন ওসব?’
পিন্টি ভেবে পাচ্ছে না, ছবি কেন আঁকতে হয়। এটা শিখে কী লাভ।’ বিরক্তিতে মন ভরে আছে তার। এমন সময় চোখ যায় বাইরে। তার পড়ার টেবিলের পাশে যে জানালাটা আছে, সেই জানালার দিকে চোখ যেতেই দেখে একটি ময়ূর। পেখম মেলে নাচছে। পিন্টি ভাবছে, এখন যদি একটা ক্যামেরা থাকতো! সুন্দর ছবি তোলে নেয়া যেত ময়ূরের। পেখমে তার সাতটি রঙের বাহার! (চলবে)
(গত দিনের পর)একদিন বিকেল বেলা। নিজের পড়ার টেবিলে বসে বসে পিন্টি ভাবছে- আগামীকালের ক্লাসে ম্যাডাম যে ছবি এঁকে নিয়ে যেতে বলেছে! উঁহ, কী যে ঝামেলার...
