জানো, ফুল একটি আকর্ষণীয় জিনিস। আমরা দিনে-রাতে নানা রঙের নানা গন্ধের ফুল দেখতে পাই। কেন এ ভিন্নতা? গাছের এই নানা রঙের নানা ঘ্রাণের ফুল ফোটানোর উদ্দেশ্যই কীটপতঙ্গদের আকর্ষণ করা। আর কীটপতঙ্গের সাহচর্য ছাড়া ফল পাওয়া সম্ভব নয়। ফুলে ফুলে মধু খেতে গিয়ে কীটপতঙ্গ নিজেদের অজান্তেই তারা ফুলের পরাগ সংযোগ ঘটিয়ে দেয়। একই রঙ যেহেতু সব জাতের কীটপতঙ্গকে আকর্ষণ করে না, ফুলকেও তাই অসংখ্য রঙ নিতে হয়। ফুলের পাপড়িতে নানা ধরনের রঞ্জক কণা থাকে বলেই তা রঙিন। রাতে যেসব ফুল ফোটে, অল্প আলোয় তাদের রঙ চেনা মুশকিল, বরং সাদা হলেই তবু দেখতে পাওয়া যায়। পতঙ্গকে আকর্ষণ করতে তাই রাতে ফোটা ফুলেরা রঙের বদলে গন্ধের আশ্রয় নেয়। এসব ফুলের রঙ তাই সাদা আর তাদের গন্ধ এত মিষ্টি আর জোরালো।
জানো, ফুল একটি আকর্ষণীয় জিনিস। আমরা দিনে-রাতে নানা রঙের নানা গন্ধের ফুল দেখতে পাই। কেন এ ভিন্নতা? গাছের এই নানা রঙের নানা ঘ্রাণের ফুল ফোটানোর...
