ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো কদম দেখে থাকবে। এটি কী? এক ধরনের গাছ এবং ওই গাছের ফুল। এ ফুল ফোটে কোন কালে? বর্ষাকালে। কাল মানে ঋতু। আষাঢ় ও শ্রাবণ- এই দুই মাস বর্ষাকাল। কদমফুলকে বলে বর্ষাকালের ফুল। কারণ কী? বর্ষাকালে ফোটার কারণেই একে বর্ষাকালের ফুল বলে। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।