ছোট্ট বন্ধুরা,
তোমরা ইতোমধ্যেই কদমগাছ এবং এই গাছের ফুল সম্পর্কে জেনেছ। কদমফুলকে যে বর্ষাকালের ফুল বা বর্ষার ফুল বলে তাও তোমাদের অজানা নয়। বর্ষাকালে ঢাকার রাস্তায় কিছু অসহায় শিশুকে কদমফুল বিক্রি করতে দেখা যায়।
বলতে পারো কদমগাছ কোথায় বেশি দেখা যায়? বিলের ধারে, জলাশয়ের পাড়ে, হ্রদ ও নদীর তীরে বেশি দেখা যায়। বর্ষাকালে কদমফুল প্রকৃতির রূপ দেয় বাড়িয়ে। এবার ছবি দেখো, কেমন?