(গত দিনের পর)
পুরো বিকেলটা ছবি আঁকায় কাটিয়ে দেয় সে। শেষে নিজের আঁকা ময়ূরটাকে গুডনাইট জানিয়ে তখনকার মতো পিন্টি রেখে দেয় ছবি আঁকার কাজ। ছবিকে সে বলে, ‘এখন আপাতত থাক। কাল সকালে আবার বসবো দু’জন। আরো সুন্দর ছবি আঁকবো, কেমন?’
ছবি আঁকার এই নতুন প্রশিক্ষক (ছবিটি) বলে, ‘কিন্তু আমিও যে ভালো কোনো আঁকুয়ে নই। তুমিই বরং আগ্রহ নিয়ে ছবি এঁকেছ বলেই সুন্দর হয়েছে ছবিটি। অনেক উৎসাহ নিয়ে এঁকেছ তো, তাই ভালো হয়েছে ছবিটা। কৃতিত্বটা তোমারই। আমি নিশ্চিত, আজকেই তুমি ছবি আঁকায় মন বসাতে পেরেছ। আগে কখনো এমন আগ্রহ নিয়ে ছবি আঁকোনি।’
পিন্টি আর ভাবতে চায় না। এর আগে সে ছবি আঁকতে ১০ মিনিটও বসে থাকেনি। সত্যি, আজই সে এমন আগ্রহ নিয়ে চেষ্টা করল। মিথ্যে বলেনি ছবিটি। (চলবে)