গাজায় ইসরাইলি গণহত্যা ও ধ্বংসলীলা দেখতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি সংগঠন হামাস এ আমন্ত্রণ জানায়। গাজা উপত্যকায় ব্যাপক সহিংসতা চালিয়েছে ইসরাইলি সেনারা। তাদের এ গণহত্যা ও ধ্বংসলীলা দেখতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানান হামাসের উচ্চপদস্থ কর্মকর্তা ওসামা হামদান।
এর আগের দিন প্রযুক্তি খাতের সফল এ ব্যবসায়ী হামাসের অভিযানে বিধ্বস্ত ইসরাইলের কিবুতজ এলাকা পরিদর্শন করেছিলেন। সেখানে তিনি ঘৃণার বিস্তার রোধ করতে যা যা করা দরকার তা করার জন্য তার প্রতিশ্রুতির ঘোষণা দেন। এ ছাড়া তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সাথেও দেখা করেন। এরপর হামাসের উচ্চপদস্থ কর্মকর্তা ওসামা হামদান ইলন মাস্ককে বলেন যে তিনি যেন ফিলিস্তিন অঞ্চলও পরিদর্শন করেন। এর মাধ্যমে তিনি সব কিছু বুঝতে পারবেন।
বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, ‘আমরা তাকে গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য গাজা সফরের আমন্ত্রণ জানাই। এর ফলে তিনি সহিংসতার বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য প্রমাণগুলো পাবেন। তিনি বলেন, ৫০ দিনের মধ্যে ইসরাইলি গাজাবাসীদের বাড়িঘরে ৪০ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে।
গাজায় ইসরাইলি গণহত্যা ও ধ্বংসলীলা দেখতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি সংগঠন হামাস এ আমন্ত্রণ জানায়। গাজা উপত্যকায় ব্যাপক সহিংসতা চালিয়েছে ইসরাইলি সেনারা।...
