ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন ধরনের গাছ চেনো। সজিনা গাছও হয়তো চিনে থাকবে। এর অপর নাম শজনে। সবজি হিসেবে এর ফল খাওয়া হয়। ফল লম্বাটে ও আঁশযুক্ত। ফুলও খাওয়া যায়। ঔষধি গাছ হিসেবেও সজিনার কদর রয়েছে। এ গাছের বাকল, পাতা, ফল, বীজ ও ফুল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। সজিনা পুষ্টিকারক, উদ্দীপক ও পাকস্থলীর শক্তিবর্ধক। এটি লিভার ও প্লীহার বিভিন্ন রোগ, ধনুষ্টঙ্কার, পক্ষাঘাত ও এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। বড় হয়ে তোমরা এ বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবে। সজিনার ইংরেজি ঐড়ৎংব জধফরংয. এবার ছবি দেখো।