(গত দিনের পর)
এই নাও প্যারাসল (ছাতা)। এটা মাথার উপরে মেলে ধরে রাখো। এতে তোমাকে আরো সুন্দর দেখাবে। বসে থাকবে, একটুও নড়বে না কিন্তু। আসি, বাই! এক দুই তিন, ওই বাজে বিন। তুত্ তুরু তুরু তু। মারিয়ানা চলে এলো ভেতর বাড়ি।
এবার ঘটে অন্য ঘটনা। ওই গাঁদাফুলের বাগানের পাশে ছোট্ট একটি ডোবা। ডোবায় বাস করে একটি ‘টুপলি ভাওয়া ব্যাঙ’। ডোবার জলে গলা বের করে সে বিগমেরীকে দেখছে। ভাওয়া ব্যাঙ দেখতে কুৎসিত হলেও এই মিস টুপলি ছিল সৌন্দর্যের পিয়াসী। সে সুন্দর জিনিসকে খুবই পছন্দ করে। নিজেকেও সাজিয়ে গুজিয়ে রাখতে চায় সারাক্ষণ। তার মনটাও ছিল খুব সদয়, দয়ালু ও বন্ধুবৎসল। এজন্য অন্য ভাওয়া ব্যাঙেরা এই মিস টুপলিকে বেশ পছন্দ করে। টুপলির কথা বলার ঢঙ, তার চালচলন, হাঁটার ভঙ্গি সবার কাছে কাছে ভালো লাগে। (চলবে)