(গত দিনের পর)
তা চেহারায় তো আর আমার হাত নেই। সান্তা ক্লজ আমার নামটিও জানেন না। জানবে কি করে? ডোবার খবর কে রাখে। আর আমি হলাম ডোবার ছোট্ট এক বাসিন্দা।
টুপলি বলে, তাই, আমাকে কেউ গিফট পাঠাবে না। আমার গিফট আমাকেই জোগাড় করে নিতে হবে।
উঁইয়ের ঢিবির উপর প্যারাসল মাথায় দিয়ে বসা বিগমেরীতে দেখেছে টুপলি। ডোবার জলে দু’চোখ বের করে দেখছে সে। আর ভাবছে, পরশু আমার বন্ধু দোয়েল পাখি রবিনের জন্মদিন। আমাকে নিমন্ত্রণ করেছে। জন্মদিনের পার্টিতে যেতে হবে। প্রিয় বন্ধু দোয়েল পাখির জন্মদিন। একটু সেজেগুজে না গেলে কি হয়? বিগমেরীর মতো আমার যদি একটি নীল ফ্রক থাকত। যদি থাকত ওমন সুন্দর একটি দোপাট্টা। ইস্, কী যে ভালো দেখাতো আমাকে। হলুদ লেইস জড়ানো সিল্কের একটি মাফলার! আহারে! ভাবতেই ভালো লাগে। বিগমেরীর মতো করে যদি সাজতে পারতাম, আমাকেও সুন্দর দেখাত। চেহারাটা যদিও আমার একটু বিদঘুটে। দেখতে একটু ভয়ঙ্কর দেখায়। (চলবে)
(গত দিনের পর)তা চেহারায় তো আর আমার হাত নেই। সান্তা ক্লজ আমার নামটিও জানেন না। জানবে কি করে? ডোবার খবর কে রাখে। আর আমি হলাম...
