ছোট্ট বন্ধুরা,
বিভিন্ন রঙের আর বিভিন্ন আকারের পাখি রয়েছে। ছোট পাখি, বড় পাখি- কত্ত ধরনের পাখি। হয়তো তোমরা গাঙচিল দেখে থাকবে। এই পাখির রঙ কেমন? ধূসর বা সাদা। তবে মাথা ও পাখায় কালো ছোপও দেখা যায়। গাঙচিলের পা ও ডানা বেশ লম্বা। এ পাখি বেশ শক্তিশালী। এটি উড়ে চলে বহু দূরে। সাধারণত উড়ে বেড়ায় নদীর ওপর। গাঙচিলের ডাক কেমন? অনেকটা কর্কশ ধরনের। এ পাখির পা কেমন? অনেকটা হাঁসের মতো। এটি পানিতে সহজে সাঁতার কাটতে পারে, আর আকাশে উড়তে পারে দীর্ঘক্ষণ। গাঙচিলের ইংরেজি নাম ঝবধমঁষষ.