(গত দিনের পর)
তাতে কী? নিজেকে সাজুগুজু করে রাখলে অন্য রকম একটি লুক আসে চেহারায়। আলাদা ভ্যালু তৈরি হয়। আসলে পোশাকের একটি ভ্যালু অবশ্যই আছে। তাই নয় কি? টুপলি নিজের সাথেই নিজে বোঝাপড়া করে নিতে চায়।
সবচেয়ে বড় কথা হলো, রবিনের জন্মদিনের পার্টিতে টুপলির কাজিন ‘বিলি বুলফ্রোগ’ নাচবে। গানও গাইবে। তাই একটু সাজুগুজু করে তো যেতেই হবে। আমাকেও নাচতে হতে পারে। বিগমেরীর মতো এমন সুন্দর একটি হলদে মাফলার, এমন সাদা রঙের দোপাট্টা যদি আমার থাকতো! নাচের আসরে এমন চমক দেয়া পোশাক না হলে মানায়?
বিলি বুলফ্রোগের গানের সাথে আমিও নাচবো। তাছাড়া বিলি বুলফ্রোগ খুবই হ্যান্ডসাম। ওর সাথে নাচতে কার না ভালো লাগে? অথচ আমার কোনো দোপাট্টা নেই। কী যে করি। কী পরে যে রবিনের বার্থডে পার্টিতে যাই। টুপলি ভাওয়া ব্যাঙ ভাবছে আর ভাবছে।
(চলবে)
(গত দিনের পর)তাতে কী? নিজেকে সাজুগুজু করে রাখলে অন্য রকম একটি লুক আসে চেহারায়। আলাদা ভ্যালু তৈরি হয়। আসলে পোশাকের একটি ভ্যালু অবশ্যই আছে। তাই...
