(গত দিনের পর)
পরদিন সকাল বেলা টুপলি ডোবার জল থেকে ডাঙ্গায় উঠে আসে। সোজা সে চলে যায় নীল অপরাজিতা ফুলের কাছে। সকাল বেলার হালকা রোদের ছোঁয়ায় অপরাজিতাগুলো সবেমাত্র চোখ মেলতে শুরু করেছে। রোদের উষ্ণতায় নীল পাপড়িগুলো মেলছে কেবল। এমন সময় টুপলি লাফিয়ে লাফিয়ে অপরাজিতার কাছে গেল। গিয়ে বলে, হ্যালো ডেয়ার মর্নিং গ্লোরি, তুমি কি বিগমেরীর নীল ফ্রকটি দেখেছো? কী সুন্দর, তাই না? আমাকে ওমন একটি নীল ফ্রক বুনিয়ে দিবে? তোমার নীল পাপড়ির রঙ মাখিয়ে বিগমেরীর মতো একটি ফ্রক?
নীল অপরাজিতা বলে, কী করবে তুমি নীল ফ্রক দিয়ে? টুপলি বলে, শুনো, ডেয়ার মর্নিং গ্লোরি। আমি এমনি এমনি চাইনি? আগামীকাল আমার বন্ধু রবিনটার জন্মদিন। ওই রবিন দোয়েল পাখিটা? তুমি তো চেনো তাকে। বড় পার্টি হবে। আমাকে নিমন্ত্রণ করেছে। আমার কাজিন বিলি বুলফ্রোগকে তো তুমি চেনো? তাই না? (চলবে)