(গত দিনের পর)

তাই না? অবশ্য বিগমেরীর মতো আমি ততটা সুন্দরী নই কিন্তু তুমি তো জানো, সুন্দর পোশাকের আলাদা একটা রূপ মাধুর্য আছে। কুৎসিত প্রাণীকেও সুন্দর পোশাকে দারুণ লাগে। তোমার নীল ফ্রকটা আমাকে একদিনের জন্য ধার দাও না, অপরাজিতা?
টুপলির কথা শুনে নীল অপরাজিতার গোস্সা আরো বেড়ে যায়। তাই সে টুপলির দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। মুখে বলে, আমার বয়েই গেছে নীল ফ্রক বানিয়ে দিতে। ধারও দেব না তোমাকে। তুমি চলে যাও। আমার নীল রঙের ফ্রক আমি কাউকে দেব না। আমাকে যেহেতু নিমন্ত্রণ করেনি, আমি কেন তাদের পার্টির সুন্দর আয়োজনের সহযোগী হবো?
মুখের উপর অপরাজিতার এমন কথা শুনে টুপলি বুঝি কেঁদেই দেয়। অনেক কষ্টে সে নিজেকে সামলিয়ে নিলো। (চলবে)