ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো রসুনের ঔষধি বা ভেষজ গুণ সম্পর্কে বড়দের কাছে কিছু জেনে থাকবে। আজকে আরো কিছু জেনে নাও। এটি টিউমার, ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে। উচ্চ রক্তচাপ কমায় এবং অণুজীবনাশক হিসেবে কাজ করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট। রসুন গ্লুকোজের মাত্রা কমায়। এছাড়া সর্দি, কাশি ইত্যাদি উপশমেও রসুনের ব্যবহার রয়েছে। কিছু ওষুধ তৈরি করতে রসুন ব্যবহার করা হয়। এবার ছবি দেখো।