চার.

কিন্তু নাহ্, এখন আর বাক্সটাকে সে বইতে পারছে না। পৌনে নয় মাইল পথ যাওয়ার পরই তার ধৈর্য ভাঙল। বাক্সটা এত ভারী হয়ে গেল যে সেটি আর তার পক্ষে বহন করা দুঃসাধ্য হয়ে পড়ল। ছেলেটা ভাবল, ‘এর ভেতরে নিশ্চয়ই কোন কারসাজি আছে। বাঘিনীটা নিশ্চয়ই কোন মায়াবী ডাইনি। সে তাকে নিয়ে খেলছে।’ সুতরাং ছেলেটা চিৎকার করে উঠল, ‘ডাইনি কোথাকার। আমাকে বোকা পেয়েছিস? দাঁড়া, তোর সব ছল-চাতুরীর আমি মজা দেখাচ্ছি। তোর আর কোনো কথাই এখন আর আমি মানব না।’ এই বলে ছেলেটা বাক্সটাকে মাটির উপরে সজোরে ফেলে দিলো।
মাটিতে জোরে শব্দ করে বাক্সটা পড়ে তার মুখ খুলে গেল। আর তখনি বাক্সের ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার উচ্চতা বড় জোড় এক বিঘৎ হবে। কিন্তু তার দাড়ি মনে হল সিকি মাইল লম্বা। বাক্স থেকে নামতেই মাটিতে তার দাড়ি গড়িয়ে পড়ল। বাক্স থেকে নেমে বৃদ্ধ লোকটি ছেলেটাকে একটা গালি দিলো, ‘আহাম্মক কোথাকার! এত জোরে বাক্সটা ফেললে কেন?’
(চলবে)